- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইফতার মাহফিল
প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৬ | শুক্রবার
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে : ডা. ফজলুর রহিম কায়সার
নিউজ ডেস্কঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, রমজান সিয়াম সাধনা, তাকওয়া, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস।
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
তিনি আরো বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানই করে না, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করে।
শাহজালাল জামেয়া ইসলামিয়া দীর্ঘ দিন ধরে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ নাগরিক গড়তে কাজ করে যাচ্ছে।
সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন শিক্ষক ও ছাত্রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
তিনি প্রাক্তন ছাত্রদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান কলেজ প্রাঙ্গণে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার-এর উদ্যোগে এবং সাবেক ছাত্রদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ এর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জামেয়ার সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সাবেক শিক্ষক মাওলানা মো. আব্দুল জলিল, প্রাক্তন শিক্ষার্থী হিফজুর রহমান খান, সৈয়দ জাহিদ উদ্দিন, তারেক আহমদ খান, এবি এম জিল্লুর রহমান, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ডা. ফজলুল হক সুহেল, ডা. হোসাইন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, রেজাউল হক দুলাল।
ইসলামী সংগীত পরিবেশন করেন, শাহরীয়ার হোসাইন রাজী।
দেশ ও জাতির সমৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুনাজ্জির আহমদ আল মাদানী।
ইফতার ও দোয়া মাহফিলে মাহবুবুল হক চৌধুরী সহ প্রতিষ্ঠানের সাবেক, বর্তমান শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর