শিরোনামঃ-

» সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও সহিংসতা রোধে কার্যকর উদ্যোগের বিকল্প নেই

নিউজ ডেস্কঃ
নারীদের সমাজের অবিচ্ছেদ্য অংশ বলা হলেও তারা আজ বিভিন্নভাবে লাঞ্চিত ও বঞ্চিত। আবার নারী স্বাধীনতার নামে একটি পক্ষ ইসলামী বিদ্বেষী মনোভাব পোষণের মাধ্যমে নারীদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত রাখতে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে নারীর প্রতি সহিংসতা ক্রমশ বেড়ে চলেছে। এর মূল কারণ বিচারহীণতার সংস্কৃতি। নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নারীর প্রতি সহিংসতা রোধে নারীদেরকে স্বোচ্ছার হতে হবে। সমাজের লাঞ্চিত বঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে হবে।
Manual8 Ad Code

শুক্রবার (১৩ মার্চ) জালালাবাদ নারী ঐক্যের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সচেতন নারীদের নিয়ে ‘নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও সহিংসতা রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক আমেনা বিনতে রফিকের সভাপতিত্বে ও আল আমানাহ একাডেমীর শিক্ষিকা আতিয়া রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিমা খানম হেপী, সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট জোসনা ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. তাহারাত ফাতেমা চৌধুরী ও সমাজসেবক ও সংগঠক ফৌজিয়া রহমান শিউলি প্রমূখ।

Manual7 Ad Code

নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার অর্ধশতাধিক প্রতিনিধিত্বশীল নারীনেত্রীগণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সভায় ‘নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও সহিংসতা রোধে’ নানা উদ্যোগের ব্যাপারে তুলে ধরা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30