- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» আল হামরা শপিং সিটি দ্বিতীয় তলার ব্যবসায়ীদের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেটের অন্যতম প্রধান বিপণি বিতান আল হামরা শপিং সিটির দ্বিতীয় তলার সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) শপিং সিটি প্রাঙ্গণে এ মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ নগরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাহেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দিনাল, সাংস্কৃতিক সম্পাদক রুকন আহমদ, প্রচার সম্পাদক কাউসার আলম তুষার, কোষাধ্যক্ষ আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সদস্য সিতাব আলি, শহীদ আহমদ জোয়ারদার, আনোয়ার হোসেন, সঞ্জয় সরকার, নাজিম উদ্দিন চৌধুরী এবং মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী সাব্বির আহমদ।
মাহফিলে দ্বিতীয় তলার সর্বস্তরের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিলেট কালেক্টরেট মসজিদের সম্মানিত খতিব মাওলানা শাহ আলম।
মোনাজাতে ব্যবসায়িক সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


