- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেটে মাইসান গ্রুপ অব কোম্পানীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
মাইসান গ্রুপ অব কোম্পানীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) নগরীর দক্ষিণ সুরমার লাউয়াইস্থ রয়েল ল্যাব ডট কম এর হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. আবু সাঈদ রাশেদ।
মাইসান গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মিফতাহুল হোসেন সুইট এর সভাপতিত্বে ও রয়েল ল্যাব ডট কম ডায়াগনিস্ট সেন্টারের সহকারী ম্যানেজার রবিউল ইসলাম নাসির এর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. ইফফাত জাহান, প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নায়মা চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. তনিমা হাসান, অর্থপেডিক্স সার্জারির মেডিকেল অফিসার ডা. এমরান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এম ফাহাদ. সায়মন মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী ডা. শাহ আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাইসান গ্রুপ অব কোম্পানীর ম্যানেজার মোসলেহ উদ্দিন বাবর, সিইও সাফওয়ান হোসেন স্বপ্নীল।
ডা. সুইট মডেল মেডিসিন শপ, রয়েল ল্যাব ডটকম, মাইসান ল্যাবরেটরিজ, মাইসান নিউট্রাসিউটিক্যালস এবং সাপ্তাহিক আমাদের সিলেট-এর যৌথ আয়োজনে ইফতার মাহফিলে ঔষধ কোম্পানী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, সমাজসেবী মো. রমজান আলী।
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মাইসান গ্রুপ-এর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে মাইসান গ্রুপ অব কোম্পানী প্রতিষ্ঠালগ্ন থেকে মানবসেবায় নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে।
বিগত সালে ট্রাস্টির মাধ্যমে দরিদ্র ৫৩ জন নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করা হয়েছে। বর্তমানে ছানি অপারেশন কার্যক্রম চলমান আছে।
ট্রাস্টির পক্ষ থেকে অসংখ্য গরিব ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা করা হয়, তা অব্যাহত রয়েছে।
এছাড়াও ৭৭ জন ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে যা এখনও চলমান।
ট্রাস্টির পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোগের শিশুদের ব্ল্যাড ডোনেশন দেয়া হয়।
এছাড়াও ঔষধ কোম্পানীর পক্ষ থেকে দরিদ্র রোগীদের ঔষধ প্রদানের মাধ্যমে মানবিক কাজে সহযোগিতা করে যাচ্ছে।
বক্তারা বলেন, রহমত, বরকত ও নাজাতের মাসে ইবাদক বন্দেগীর পাশাপাশি দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৫ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর