শিরোনামঃ-

» নানা আয়োজনে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে বিশ্ব কিডনি দিবস উদযাপন

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস-২০২৬। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

Manual6 Ad Code

সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে”  প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় সিলেটের বাদাঘাট রোডের তেমুখী নাজিরগাঁস্থ হাসপাতাল প্রাঙ্গনের সামন থেকে কিডনী রোগ সচেতনতামূলক র‌্যালি বের হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Manual6 Ad Code

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয়। উপসর্গ দেখা দেওয়ার আগেই নিয়মিত পরীক্ষা করা জরুরি।

কিডনি রোগের চিকিৎসা বিশেষ করে ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল। তাই শুরুতেই রোগ শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা অনেক সহজ হয়।

Manual4 Ad Code

বক্তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফারিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মাআয রেজা চৌধুরী, ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মহিবুর রহমান রাসেল, ডা. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিনহা অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব, ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি, ব্যবস্থাপক (ল্যাবরেটরি) মো. রফিকুল ইসলাম, নার্স ইনচার্জ আব্দুল হান্নান প্রমুখ।

এদিকে, দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে উচ্চ রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা (জইঝ), কিডনি রোগ নির্ণয় (ঝ. ঈৎবধঃরহরহব ্ বএঋজ), মূত্র পরীক্ষা ( টৎরহব জ/গ//ঊ, টৎরহব অঈজ) ও ডাক্তারি পরামর্শ প্রদান করা হয়।

Manual5 Ad Code

চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. কাজী মুশফিক আহমদ, ডা. নজমুস সাকিব, ডা. ফাতেমা খানম, ডা. মো. আব্দুল করিম, ডা. আরিফ মো. রেজা, ডা. অভিজিৎ সিংহ অর্ণব, ডা. নাজমুস সাকিব আদিব ও ডা. মাহবুবা ইয়াসমিন খোরাসানি।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30