- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেটে জাতীয় যুবশক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ সিলেট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি কেবল একটি রাজনৈতিক যুব সংগঠন নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পাহারাদার।
সিলেটে এই সংগঠনের প্রতিটি কর্মী বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবশক্তি মাঠে থাকবে।
সিলেট জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন সানি।
সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ ছাদিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াত এবং যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে।
সংগঠনের যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান ও কাওসার জাকারিয়ার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন, ছাদিকুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব (দপ্তর) তারেক জামিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য ও জেলা এনসিপির সদস্য রাশেল উল আলম, সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিয়া লুবনা ও রবিউল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা ছালিম আহমদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব জামিল আহমদ।
উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ, মহানগর এনসিপির সিনিয়র আহ্বায়ক বুস্তান চৌধুরী, জেলা যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব শিপন আহমদ (আহমদ শিপু), ছাত্রশক্তির কেন্দ্রীয় সংগঠক সিদ্দিক আবুল আলা, ছাত্রশক্তি সিলেট জেলার তাওফিক ওমর তানভীর, মহানগর ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক লাহিন তালুকদার, যুবশক্তি মহানগরের কর্মী ইমাম আহমদ চৌধুরী, সানজিদ আহমদসহ যুবশক্তি সিলেট জেলার সংগঠকবৃন্দ এবং অন্যান্যদের মধ্যে রেড জুলাই সিলেট জেলার মহরম সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এই ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সাথে দেশের অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৩ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


