শিরোনামঃ-

» রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও শাড়ি বিতরণ

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে : মিফতাহ সিদ্দিকী

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিকার অর্থে মানব প্রেমিক ও জনদরদী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ডিসএ্যাবল্ড মানুষকে নিয়ে তিনি ভাবেন।

প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জনদরদী দেশপ্রেমিক হিসেবে বহিঃবিশ্বে সুনাম অর্জন করবেন।

Manual7 Ad Code

তিনি বলেন, যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করেন তারই প্রকৃত দেশপ্রেমিক।

তাদের মধ্যে অন্যতম দৃষ্টি প্রতিবন্ধী আতাউর রহমান খান শামছু তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ্যসবল মানুষের মতো মানবসেবামূলক কাজ করে যাচ্ছেন।

তাঁর মতো সবাই মানব কল্যাণ মূলক কাজে এগিয়ে আসলে সমাজের দরিদ্র, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ উপকৃত হবে।

মিফতাহ সিদ্দিকী বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোয়াবাড়ী বাজার সংলগ্ন দক্ষিণের খেলার মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় প্রায় ১৫০ জন অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার এ কম্পানি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আফছর খান, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম।

রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম-এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, হিমুফুলিয়া সোসাইটি জেলা ও বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর এডভোকটে সত্যজিত কুমার দাস, আশার আলোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ আলম, প্রতিবন্ধী সেবার আলোর সভাপতি আলমাছ আলী।

Manual4 Ad Code

উপস্থিত ছিলেন, রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তফা মিয়া, সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ, সৈয়দ শওকত আলী ও আব্দুর রাজ্জাক রাজন, সদস্য শিউলী বেগম, স্বপন মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, প্রতিবন্ধী আব্দুস সামাদ। অনুষ্ঠানে অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930