শিরোনামঃ-

» ছোটমণি নিবাসের এতিম শিশুদের নিয়ে বিজয়ের কণ্ঠ’র ইফতার

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বহুল প্রচারিত ‘দৈনিক বিজয়ের কণ্ঠ’ পত্রিকার পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নগরের ছোটমণি নিবাসের এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক জে. এ কাজল খানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আব্দুল খালিক এবং নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সমাজ সেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক আব্দুর রফিক, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড’র সিলেট বিভাগীয় ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রব্বানী হোসেন, ব্লু-ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী মোঃ মাসুদ মিয়া, সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো. কামরুজ্জামান জুবের।

Manual4 Ad Code

বিজয়ের কণ্ঠ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, নিজস্ব প্রতিবেদক ইসমাইল আলী টিপু, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন ও সুলেমান সিদ্দিকি-সহ বিজয়ের কণ্ঠ পরিবারের প্রতিনিধি ও সংবাদদাতাগণ।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মো. সালেহ আহমদ।

Manual6 Ad Code

বিজয়ের কণ্ঠ’র প্রতি শুভ কামনা জানান, রসমেলা ফুড প্রোডাক্টস সিলেটের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ।

সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিজয়ের কণ্ঠ’র এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।

Manual8 Ad Code

সেইসাথে এতিম শিশুদের প্রতি আরও যত্নবান হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Manual5 Ad Code

পাশাপাশি সমাজের এতিম ও অসহায় শিশুদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি বিনীত আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930