শিরোনামঃ-

» সিলেটে ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’ শো-রুমের যাত্রা শুরু, দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’ নামের নতুন শো-রুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) পূর্ব জিন্দাবাজারস্থ খয়রুন প্লাজায় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাত ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান।

Manual6 Ad Code

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারেক আহমদ, তানভীর রশিদ, মোস্তাক, হাসান আহমদ। এসময় উপস্থিত ছিলেন হাওয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং জল্লারপাড় জামে মসজিদের ইমাম ও খতিবসহ ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন এই শো-রুমে পুরুষদের জন্য পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্টসহ বিভিন্ন পোশাক পাওয়া যাবে।

Manual6 Ad Code

এছাড়াও নারীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। শিশুদের জন্যও রাখা হয়েছে আকর্ষণীয় পোশাক ও পণ্যসামগ্রী।

পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কবির আহমদ, মিজানুর রহমান, আরিফ আহমদ, বেলাল আহমদ, কাদির আহমদ, মোহাম্মদ আলী, কামাল আহমদ।

পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিলেটের ক্রেতাদের মানসম্মত ও আধুনিক পোশাক-পরিচ্ছদ এবং প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে সরবরাহ করাই ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’-এর মূল লক্ষ্য।

Manual5 Ad Code

তারা আশা প্রকাশ করেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই সিলেটে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30