শিরোনামঃ-

» ফরেন এডুকেশন কনসালট্যান্টস এসোসিয়েশন অব সিলেটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের ফরেন এডুকেশন বিষয়ক পরামর্শকদের সংগঠন ফরেন এডুকেশন কনসালট্যান্টস এসোসিয়েশন অব সিলেট (ফেকাস)-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

ফেকাস-এর সভাপতি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাকির আলী-এর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, আইবিডব্লিউএফ এর সিলেট জোন এর সভাপতি আলিমুল এহসান চৌধুরী, সেলটার সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক মঈন আহমদ, সাবেক সভাপতি এডভোকেট খালেদ আহমদ চৌধুরী, পূবালী ব্যাংকের ম্যানেজার কবিরুল ইসলাম, কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর নুর আহমদ এবং ইস্টার্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট এসোসিয়েশন (সেলটা) এর বিভিন্ন পর্যায়ের দায়ীত্বশীল এবং সাধারণ সদস্য ছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের অফিসিয়ালস, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাংক কর্মকর্তা এবং ফেকাস-এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং ব্যবসায়িক অঙ্গনে ইনসাফ ও বরকত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে ও ডিনারে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930