শিরোনামঃ-

» বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল

প্রকাশিত: ১১. মার্চ. ২০২৬ | বুধবার

Manual2 Ad Code

রমজান থেকে শিক্ষা নিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে : মাওলানা হাবিবুর রহমান

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস।
আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে।
তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

তিনি বলেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার মাঝে প্রকৃত কল্যাণ ও সফলতা জড়িত রয়েছে। জামায়াত সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি বুধবার (১১ মার্চ) সিলেট জেলা বারের ২নং হলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের। মোনাজাত পরিচালনা করেন, জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।
Manual7 Ad Code

এডভোকেট আব্দুল গাফফারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট সেলিম মু. আলী আজগর ও এডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।

Manual1 Ad Code

মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বারের সহ-সভাপতি এডভোকেট আব্দুস সোয়েব আহমদ, সিনিয়র আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, এডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী, মানবপাচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, জেলার বারের ক্রীড়া ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, জেলা বারের সাবেক নির্বাচন কর্মকর্তা এডভোকেট কামরুজ্জামান, জেলা বারের ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মঈনুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম, জেলা বারের আইনজীবী এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট তানভির আহমদ, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকে আসাদুর রহমান, জেলা বারের সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট তাজরিহান জামান, জেলা বারের সহ-সম্পাদক এডভোকেট মোসতাক আহমদ, জেলা টেক্স বারের সমাজ সেবা সম্পাদক এডভোকেট আবজল মিয়া তালুকদার, জেলা টেক্স বারের কোষাধ্যক্ষ এডভোকেট আ স ম মুবিনুল হক শাহীন ও এডভোকেট দেলোয়ার হোসেন প্রমূখ।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।

এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31