- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» জুলাই আন্দোলনে আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন কয়েস লোদী, নগদ অর্থ সহায়তা প্রদান
প্রকাশিত: ১১. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার (১১ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন। ইফতার মাহফিল চলাকালে হাসপাতালের এক নারী স্টাফ তাঁর নাতিকে নিয়ে উপস্থিত হন।
জানা যায়, জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে শিশুটি গুরুতর আহত হয়।
পুলিশের গুলিতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে এখনও প্রায় ৩০টি স্প্লিন্টার বিদ্ধ অবস্থায় রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী শিশুটির করুণ পরিস্থিতির কথা গভীর সহানুভূতির সাথে শোনেন।
তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এছাড়া জুলাই আন্দোলনে আহতদের সরকারি তালিকায় শিশুটির নাম অন্তর্ভুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানস্থলেই তিনি আহত শিশুটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় মহানগর বিএনপি, শ্রমিক দল এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে কয়েস লোদীর এই সময়োচিত ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৪ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর