শিরোনামঃ-

» শান্তিগঞ্জে নোয়াখালী বাজারে জয়কলস ইউনিয়ন যুবদলের ইফতার সম্পন্ন

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৬ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

সোমবার  (৯ মার্চ) জয়কলস ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্থানীয় লিলি কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জয়কলস ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আহমদ সবুজের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুহেল মিয়া।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল আলম, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হুসাইন আহমেদ, সদস্য গুলজার আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আফতাব উদ্দিন, মাস্টার নজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির শহিদুল ইসলাম মুন্সি, মুহিবুর রহমান মানিক ও সিব্বির আহমদ প্রমূখ।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জসীম উদ্দীন, রিয়াজ উদ্দিন, জয়কলস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সবুজ মিয়া, মতিন মিয়া, আবুল হুসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, তুহিন আহমদ ও সদস্য সাব্বির আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ, কোষাধ্যক্ষ সুজন মিয়া, যুবদল নেতা জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, যুবদল নেতা মুবিন, খাইরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, জিতু মিয়া, ফয়সাল আহমদ, হিরা মিয়া, সালমান আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য তানজিব তালুকদার, ছাত্রদল নেতা জাহিদ, রাসেল আহমদ, রাফসান, সাজু ও রিয়াজ উদ্দিন প্রমূখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31