- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেট বিভাগে ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে আজ অর্ধ দিবস ধর্মঘট
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগে জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট বর্তমান সংকট নিরসন এবং পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবীতে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘট আহবান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
সোমবার (৯ মার্চ) বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোলিয়াম নামক পাম্পে দুষ্কৃতকারীদের হামলার ঘটনার পর এক বৈঠকে এসিদ্ধান্ত নেন সংঘঠনের নেতৃবৃন্দ।
রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান।
জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোলিয়াম নামক পাম্পে জ্বালানী তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের ম্যানেজারের উপর হামলা চালায়। হামলাকারীর ছুরিকাঘাতে মারাত্বক আহত হন তিনি।
বর্বরোচিত এই হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে বৈঠকে বসেন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে নেতৃবৃন্দ জানান, উত্তরা পেট্রোলিয়ামে সংঘটিত বর্বরোচিত হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর ত্রুটিপূর্ণ বিপণন নীতি সংশোধন করে সিলেট বিভাগে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক, বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবীতে আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর