- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» জালালাবাদ গ্যাস অফিসে আন্তর্জাতিক নারী দিবস পালন
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার
কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : মো. আতিকুর রহমান
নিউজ ডেস্কঃ
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের অবদান অনস্বীকার্য।
কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
তিনি সকল স্তরের নারী কর্মীদের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন করার জন্য দাবি জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
জালালাবাদ গ্যাসের উন্নয়নে নারী কর্মকর্তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তাদের পেশাগত উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।
রোববার (৮ মার্চ) ‘সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, ন্যায়বিচার এবং পদক্ষেপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেন্দীবাগস্থ গ্যাস ভবনের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেজিটিডিএসএল সিলেটের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ।
এসময় জালালাবাদ গ্যাস অফিসের উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নারীদের ফুল দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে নারীদের অধিকার রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর