শিরোনামঃ-

» দলীয় পরিচয়ে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার


Manual7 Ad Code

প্রবাসীদের কাজ সহজে করে দেওয়ার আহ্বান

নিউজ ডেস্কঃ
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছিনতাইসহ নানা কারণে সিলেটের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন।

মানুষের অনেক অভিযোগ-অনুযোগ আমাদের কাছে আসে। এসব অপরাধকাণ্ডে যদি রাজনৈতিক দলের পরিচয়ে কেউ জড়িত থাকেন, তবে আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি- তাদের ব্যাপারে আমাদের কোন ছাড় থাকবে না।

তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিলেট সহ পুরো দেশকে কালিমামুক্ত করতে চাই। এ ক্ষেত্রে আমরা রাজনীতিবীদরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশা আল্লাহ।

Manual8 Ad Code

রবিবার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত। আমার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেরও অনেক মানুষ বিভিন্ন দেশে থাকেন।

Manual1 Ad Code

প্রবাসীরা সিলেটে ফিরে যদি কোন সহযোগিতা বা প্রয়োজনে জেলা প্রশাসনসহ বিভিন্ন অফিস-দপ্তরে যান তবে তাদেরকে একান্তভাবে সহযোগিতা করবেন, কর্মকর্তারা ভালো ব্যবহার করবেন, এই অনুরোধ রইলো।

প্রবাসী হওয়ার ফলে অনেক সময় অনেক কিছু তাঁরা সহজে বুঝে উঠতে পারেন না।

এসব ক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা ও সেবা দিবেন এবং সহজে যাতে তাদের কাজ হয়ে যায় সেদিকে নজর রাখবেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভাপিত অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30