শিরোনামঃ-
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট-এর ইফতার মাহফিল
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার
জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি
নিউজ ডেস্কঃ
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাহে রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর উদ্যোগে আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে তাদের অব্যাহত সাফল্য কামনা করেন।
সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহুল লষ্করের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।
বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, জেলা যুবদলের সহ সভাপতি মো. শাহীন আহমদ, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার আলম, জকিগঞ্জ সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন রাজু, জকিগঞ্জ একতা ফোরামের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চুনু, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, মহানগর স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জেলা কম্বাইড রাইটার্স কম্যিউনিটির সাধারণ সম্পাদক ডাঃ মুস্তাফা আহমদ আজাদ, সচেতন জকিগঞ্জ পরিষদের আহ্বায়ক মাজহারুল ইসলাম জয়নাল, হৃদয় জকিগঞ্জ সিলেটের ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আতাউল হক জালালাবাদী।
অনুষ্ঠানে সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে হৃদয় জকিগঞ্জ সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জকিগঞ্জের সুধীসমাজ অংশগ্রহণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর