- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) নগরীর মেন্দীবাগস্থ ‘হোটেল গার্ডেন ইন’-এ এই মাহফিলের আয়োজন করা হয়।
জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও জেজিটিডিএসএল সিলেটের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস।
এই মাস আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।
কর্মক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে দেশের জ্বালানি খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সেবার মান উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগায়।
এসময় জালালাবাদ গ্যাস অফিসের উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-র নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর