শিরোনামঃ-

» আল-রাইয়ান হাসপাতালের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

মাহে রমজানের শিক্ষায় জীবন পরিচালনার শপথ নিতে হবে : ভিসি অধ্যাপক ডা. মো. ঈসমাইল পাটোয়ারী

নিউজ ডেস্কঃ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি অধ্যাপক ডা. মো. ঈসমাইল পাটোয়ারী বলেছেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস।
পবিত্র এই মাসে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলার উৎকৃষ্ট সময়। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে বাকী জীবন পরিচালনার শপথ নিতে হবে।
এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে। চিকিৎসকগণ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাই তাদেরকে ব্যবসায়িক মুনাফার চাইতে সেবাকে অগ্রাধিকার দিতে হবে।
Manual6 Ad Code

তিনি শনিবার (৭ মার্চ) আল-রাইয়ান হাসপাতালের কন্সালটেন্ট, পরিচালক চিকিৎসক ও সুধীজনের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগরীর মধুশহীদস্থ আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

Manual1 Ad Code

সিলেট নগরীর হোটেল স্টার প্যাসিফিকের হলরুমে অনুষ্ঠিত মাহফিলে দারসুল কুরআন পেশ ও মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।

Manual2 Ad Code

হাসপাতালের রিসিপনিষ্ট মাওলানা মকসুদুল আম্বিয়ার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, হাসপাতালের এমডি মো. নজরুল ইসলাম।

ইফতার মাহফিলে চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন মহলের বিপুল সংখ্যক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930