শিরোনামঃ-

» প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
জামেয়া মাদানিয়া কাজির বাজারের প্রতিষ্ঠাতা মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (৭ মার্চ) নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে প্রিন্সিপাল হাবীবুর রহমান প্রজন্ম এর আয়োজনে এবং হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ এর বাস্তবায়নে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রিন্সিপাল হাবীবুর রহমান প্রজন্ম এর আহবায়ক মাওলানা সামীউর রহমান মুসা এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়ার প্রাক্তন শিক্ষক মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুর উদ্দিন গোলাপগঞ্জী, মাওলানা মুফতি আব্দুর রহমান ইউসুফ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, জেলার প্রচার সম্পাদ সাংবাদিক শহিদুর রহমান সুয়েদ, মাওলানা আফতাব উদ্দিন নোমানী, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শেখঘাট সাউল্লাহ জামে মসজিদের ক্যাশিয়ার মো. রুহেল আহমদ, হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, হাফেজ মাওলানা মারুফ আহমদ, যুবদল নেতা আব্দুর রহিম, মো. আবু হানিফ, সিকন্দর আলী, মাওলানা শিব্বির আহমদ তালুকদার, মাওলানা সাজ্জাদ আহমদ, বিএনপি নেতা মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মোসাহিদ সিকদার, মো. আবুল হোসেন সুফি, মাওলানা আবুল হোসেন জিরান, নির্ভানা ইন এর ইমাম হাফেজ মাওলানা সিদ্দিক আহমদ, যুবদল নেতা শাহেদ আহমদ, মাওলানা বিলাল আহমদ, হাফিজ তাওকির আহমদ, মো. আব্দুশ শহিদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31