শিরোনামঃ-

» বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
রেজিঃ নং বি-২১০৪, (বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত) সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধান ডাকঘর হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি সৈয়দ সামছুল হকের সভাপতিত্বে ও সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি সিলেট বিভাগের সিলেটের প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মধু সুদন বণিক, বৈদেশিক ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল স্বপন কুমার দে, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোরমান আলী, সদস্য সচিব মো. নুরুল ইসলাম, পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর খান পাঠান, ১১-২০ গ্রেডের সিলেট জেলা সভাপতি সৈয়দ মুত্তাকিম আলী, ডাক কর্মচারী নেতা সাদিক আহমদ, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট ডাক বিভাগে যুক্তরাজ্য থেকে ৭দিন থেকে ৯ দিন পর্যন্ত কাগজপত্র পৌছায়নি।

সবকিছু উন্নতি হলেও ডাক বিভাগের কোন উন্নতি হয়নি। আমার মনে হয় বিগত সরকার ডাক বিভাগের কোন উন্নতি করেনি।

Manual5 Ad Code

কারণ ডাক বিভাগে যারা কর্মকর্তা কর্মচারী আছেন এই ডাক বিভাগ থেকে একটি আয়ের উৎস থাকতে হবে। কিন্তু সেই উৎস যদি ঠিকমতো করে না দেওয়া তাহলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে।

ডাক বিভাগকে আগামীতে উন্নতি করতে সিলেটে তিন মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

Manual7 Ad Code

তিনি বলেন, ডাক বিভাগের উন্নতির জন্য কর্মচারীদের কোন পিটিশন দিতে হয় মন্ত্রণালয়ে দিতে পারেন, ফাইল টেবিলে নিচে না পড়ে টেবিলের উঠার জন্য আমি কাজ করবো।

Manual5 Ad Code

সিলেট ডাকঘর পোস্ট অফিসের শূন্যপদগুলোতে পর্যাপ্ত সংখ্যক লোক নিয়োগ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031