শিরোনামঃ-

» লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশে, চাঁদাবাজী, খুন ও ধর্ষণ বন্ধের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’এর উদ্যোগে স্থানীয় সময় বুধবার পূর্ব লন্ডনের বারাকা হলরুমে উক্ত প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ বাংলাদেম চাই-এনবিসি ইউকের সিনিয়র সহ-সভাপতি মো. আসয়াদুল হক, সহ-সভাপতি করিম মিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, এনবিসি ইউকের সিনিয়র সহ-সেক্রেটারি আরিফ আহমদ, সহকারী সেক্রেটারি রায়হান আহমদ ও অলিউর রহমান, বার্মিংহাম শাখার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইস্ট লন্ডন শাখার সভাপতি আবুল হামিদ শিমুল, রাহিদ আলী এবং আশরাফুল ইসলাম নোবেল।

Manual2 Ad Code

মানবাধিকার কর্মী আব্দুল হামিদ শিমুলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জোবায়ের আহমদ আহাদ, সংগঠনের সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন খান, মাহফুজ আহমদ চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, সহ-প্রচার সম্পাদক মো. ছাবিদ মিয়া, অর্থ সম্পাদক মো. অহিদুল ইসলাম, ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, মহানগর শাখার সহ-সভাপতি রফিক আহমদ, মানবাধিকার কর্মী জাকওয়ান আহমদ, মো. মিনহাজুল আবেদিন, মোহাম্মদ শামসুল ইসলাম কবির, অলিউর রহমান, জাবের হোসাইন ও আবদুল হান্নান প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Manual5 Ad Code

প্রতিনিয়ত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের ওপর নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।

Manual8 Ad Code

দ্রুত দেশে লুটপাট বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবেনা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30