শিরোনামঃ-

» ছাতকে ৫ হাজার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে অবস্থিত হজরত আহছান শাহ (রহ.) মাজার শরীফ প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

মাজারের খাদেম সানু শাহ’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা অংশ নেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন, মাজার শরীফের খাদেম সানু শাহ এবং দোয়া পরিচালনা করেন ক্বারি নয়ন শাহ।

অনুষ্ঠান উপলক্ষে মাজার প্রাঙ্গণে এক ভিন্নধর্মী ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের আগে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত এবং জিকির-আযকারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫ হাজার নারী, পুরুষ ও শিশুর জন্য বিভিন্ন ধরনের ইফতারের ব্যবস্থা করা হয়।

Manual5 Ad Code

খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, জিলাপি, আপেল, কমলা, তরমুজ, আনারস, ফল সহ নানা রকমের ইফতার সামগ্রী উপস্থিত মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণে সহযোগিতা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বি‌শিষ্ট কবি ও সাংবা‌দিক ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সমাজসেবক নুরুল হক, স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া, শিক্ষক রেজ্জাদ আহমদ, বিএনপি নেতা দিলোয়ার হোসেন, আলী আহমদ, সুহেল মিয়া, মাসুম, কামাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মানবজাতির মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সকল প্রকার অশান্তি থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আয়োজক সানু শাহ বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে মাজার শরীফে বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

এতে বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ অংশ নেন। ধর্মীয় এ আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Manual4 Ad Code

এদিকে ইফতার মাহফিল উপলক্ষে বিকেল থেকেই মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নারী-পুরুষ ও শিশু মাজার প্রাঙ্গণে উপস্থিত হন।

Manual3 Ad Code

ইফতারের সময় পুরো এলাকা ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে এবং আল্লাহর জিকিরে পরিবেশ হয়ে ওঠে পবিত্র ও শান্তিময়।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন এলাকার সামাজিক ও ধর্মীয় বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবং মানুষকে মানবিক কাজে উদ্বুদ্ধ করে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930