- সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক
- সিলেটে জামেয়া নাজিরেরগাঁও শাখায় দোয়া মাহফিল
- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদী সহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
- নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা জোরদার করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
- লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
- সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
» সিলেট মহানগর জামায়াতের কম্পিউটার বিতরণ
প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৬ | মঙ্গলবার
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্রমুক্ত সমাজ গঠন জামায়াতের লক্ষ্য : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মৃহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মুল লক্ষ্য।
জামায়াত ধনী-গরীবের বৈষম্য দুর করে দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে চায়।
এজন্য আমরা প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাইমেশিন, রিক্সা-ভ্যান গাড়ীসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছি।
এবছর আমরা যুবক-যুবতীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দুর করা বড় চ্যালেঞ্জ। দারিদ্রতা দুর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা।
জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংষ্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
তিনি মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সিলেট মহানগর জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবক-যুবতীদের মাঝে কম্পিউটার বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক ফজলুর রহমান ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও মহানগর উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান প্রমূখ।
অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুর রহমান বলেন, আমাদের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। শিক্ষিত যুবক-যুবতীকে প্রশিক্ষিত করে স্বাবলম্বি হিসেবে গড়ে তুলতে হবে।
জামায়াতের পক্ষ থেকে কম্পিউটার বিতরণ একটি মাইলফলক। এর মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি স্বনির্ভরতা সৃষ্টির হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আমাদের একমাত্র লক্ষ্য মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
দারিদ্র দূরীকরণ ও মানবতার কল্যাণে জামায়াতের দারিদ্র বিমোচন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার
সর্বশেষ খবর
- সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক
- সিলেটে জামেয়া নাজিরেরগাঁও শাখায় দোয়া মাহফিল
- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদী সহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
- নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা জোরদার করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
- লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর