শিরোনামঃ-

» সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার বৈঠক

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরের নগ্ন দলীয়করণ শুরু করেছে।
পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে নগ্ন হস্থক্ষেপের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে।
সরকারের এই ধরণের কর্মকান্ড ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। যা জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার শামিল।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার ২ সপ্তাহও পার হয়নি। এরই মধ্যে তারা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সচিবালয়ের অধিকাংশ পদে নগ্ন দলীয়করণ, নির্বাচন আয়োজনের পরিবর্তে সিটি কর্পোরেশনে দলীয় লোকদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য লোকদের ভিসি সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি।

শুধু তাই নয়, সিলেট নগরীতে প্রকাশ্য ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ওসিকে ক্লোজড করা ফ্যাসিবাদের পদধ্বনি। চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসনের প্রতি নগ্ন হস্থক্ষেপ বন্ধের বিকল্প নেই। দেশে ফের নতুন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণ মেনে নিবেনা।
Manual4 Ad Code

তিনি সোমবার সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরার বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, শাহেদ আলী, শামীম আহমদ ও নাজির উদ্দিন প্রমূখ।

Manual3 Ad Code

এছাড়া বৈঠকে মহানগর জামায়াতের মজলিসে শুরার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30