শিরোনামঃ-

» সিলেটের নবনির্বাচিত ৬ এমপিকে জুলাই যোদ্ধা সংসদের অভিনন্দন

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন জুলাই যোদ্ধা সংসদ সিলেটের অভিনন্দন।

Manual3 Ad Code

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহ্বায়ক লিটন আহমদ ও সদস্য সচিব নোমান আহমদ বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইতিহাস সৃষ্টিকারী অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সিলেট-১ আসনে নির্বাচিত বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মুফতী মাওলানা আবুল হাসান ও সিলেট-৬ আসনে নির্বাচিত বিএনপির এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান জুলাই যোদ্ধা সংসদ সিলেটের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

এক বিবৃতিতে তাঁরা বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে দেড় সহস্রাধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট হাসিনামুক্ত হয়েছিল।

ফলে টানা দেড়যুগ পর ১২ ফেব্রুয়ারি মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে।

উক্ত নির্বাচনে সিলেটের ৬টি আসনে বিজয়ী সকল নবনির্বাচিত এমপিদের প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি।

Manual4 Ad Code

আমরা প্রত্যাশা করি আপনারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করবেন।

জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদার মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবেন। আমরা জুলাই যোদ্ধাগণ আপনাদের পাশে থাকবো।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031