শিরোনামঃ-

» আদালতের রায়ে সিলেটে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি দখলমুক্ত

প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
প্রায় ৪০ বছর পর আদালতের রায়ের ভিত্তিতে সিলেট নগরীতে দখলমুক্ত হয়েছে রাধা-মাধব মন্দিরের ৬ শতক জমি।

Manual8 Ad Code

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে বুলডোজার ব্যবহার করে জমির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমিটি অবৈধ দখলে থাকায় মন্দির কর্তৃপক্ষ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের শরণাপন্ন হন।

Manual8 Ad Code

পরবর্তীতে আদালতে দায়েরকৃত মামলার রায়ে জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি হিসেবে স্বীকৃতি পায়। আদালতের সেই রায়ের আলোকে বেদখল অংশ উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. পারভেজ, সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা শাখা, সীমান্ত শাখা) বলেন, “আদালতের রায় ও প্রামাণ্য কাগজপত্র যাচাই করে দেখা গেছে, জমিটি রাধা-মাধব মন্দিরের নিজস্ব সম্পত্তি। আদালতের নির্দেশনা অনুযায়ী বেদখল অংশ উচ্ছেদ করা হয়েছে।”

মন্দিরের সিনিয়র প্রতিনিধি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“দীর্ঘদিন পর আদালতের রায়ের মাধ্যমে মন্দিরের জমি ফিরে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

Manual6 Ad Code

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় জনগণ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30