- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» পিডিবি পয়েন্টে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার
আমরা কথিত শাসক নয়, আপনাদের খাদিম হতে চাই : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশে সর্বত্র দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। কারণ আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি।
আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর পিডিবি পয়েন্টে গণসংযোগ চলাকালে উপরোক্ত কথা বলেন।
এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ গণসংযোগে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।
এই স্বাধীনতাকে যাতে কেউ নিতে না পারে, যাতে দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয় এব্যাপারে দেশপ্রেমিক ছাত্র- জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি নূরে আলম, কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর শিবিরের সাহিত্য সম্পাদক নাঈম হোসাইন, অর্থ সম্পাদক এটিএম ফাহিম, ১০নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দেওয়ান আজকীর আলী, সাবেক সভাপতি হাফিজ মকছুদুল করীম, ১২নং ওয়ার্ডের সভাপতি মো. ফয়জুল ইসলাম, ১১নং ওয়ার্ডের সভাপতি হাফিজ আব্দুল আলী, ১০নং ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওলিউল ইসলাম, ১০নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জিল্লুল হক ও জামায়াত নেতা ইফতেখার আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর