শিরোনামঃ-

» হাত পাখায় ভোট দিন শান্তির নগরী উপহার দেবো : হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ইসলামের নাম দিয়ে ইসলাম বিরোধী কাজ করে তাদেরকে সিলেটের মানুষ বিশ্বাস করবে না।

Manual4 Ad Code

কারণ তারা ধোকাবাজ তারা নিজেরাই সন্ত্রাসী করে দুর্নীতি করে কিভাবে তারা সন্ত্রাস বন্ধ করবে।

Manual5 Ad Code

তাদের হাতে এদেশের মানুষের জান মালের নিরাপত্তা নেই। শাহজালাল র. এর পূন্যভূমির জনগণ শাহজালাল র. এর  উত্তরসূরি হাত পাখার প্রতীক মাহমুদুল হাসানকে হাত পাখায় ভোট দেবেন এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন সিলেট নগরীতে নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। মা বোনরা চলাচলে নিরাপত্তা বোধ করেন না।

ছিনতাই, মাদক কিশোর গ্যাং সহ সব মিলিয়ে  আতঙ্কের পরিবেশ। আমরা নারীদের জন্য একটি নিরাপদ সিলেট  গড়বো। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন সব জায়গায় নারীরা নিরাপদে থাকবে। সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে সে ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ।

Manual8 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলার ১নং ইউনিয়ন শিবের বাজার হাটখোলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনে হাতপাখা সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) গণসংযোগকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, সংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, জালালাবাদ থানা সভাপতি আহমদ আব্দুল জাহের, সদর উপজেলা সভাপতি রেজাউল করীম সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930