শিরোনামঃ-

» সিলেটে উইমেন চেম্বারের পিঠা উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

পিঠাশিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য : পুলিশ কমিশনার

নিউজ ডেস্কঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী পিঠাশিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা অনস্বীকার্য।

Manual7 Ad Code

এ ধরনের আয়োজন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও সমৃদ্ধ করে।

শনিবার (৩১ জানুয়ারি) নগরীর পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেটের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ঐতিহ্যবাহী খাবারের প্রসার ও সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর আয়োজনে দিনব্যাপী ‘পিঠা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার সভাপতিত্বে ও উপস্থাপক ও সংবাদ পাঠক জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুনাকের সভাপতি সিদরাতুল মুনতাহা, পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবতী, উপপুলিশ কমিশনার (ডিসি-সদর) সুদীপ্ত রায়, ডিসি সাইফুল ইসলাম, পুনাকের সাধারণ সম্পাদক সায়মা আক্তার,। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌস তুলি।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপি দক্ষিণের ডিসি রিয়াজুল কবির, এডিসি আকলিমা আক্তার, সিটিএসবি-এর ডিসি আফজাল রশিদ এবং যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ও ইউকে বাংলাদেশ ডেভেলাপমেন্টের চেয়ারম্যান আব্দুর রব মল্লিক।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক সামা হক চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সাইমা সুলতানা চৌধুরী, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার, তাহমিনা হাসান চৌধুরী প্রমুখ।

মেলার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লিপি চৌধুরী এবং গীতা পাঠ করেন, বিশ্বজিৎ চক্রবর্তী সুমন।

জাতীয় সংগীত পরিবেশন করেন, অমিত ত্রিবেদী। মেলায় সিলেটের নারী উদ্যোক্তাদের হাতের তৈরি নানা রকম ঐতিহ্যবাহী ও মুখরোচক পিঠার পসরা সাজানো হয়।

Manual6 Ad Code

শীতের আমেজে আনন্দঘন পরিবেশে দর্শনার্থীরা সপরিবারে এই মেলা উপভোগ করেন।

পরিশেষে আয়োজক সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা পিঠা উৎসব সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930