শিরোনামঃ-

» সিলেট-৩ আসনে ধানের শীষের প্রচারনায় জালালপুরে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জননেতা মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে জালালপুর ইউনিয়নে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে আলোচনা সভা, লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মো. নুরুল আমিনের নেতৃত্বে প্রচারনা ও ব্যাপক গণসংযোগ করা হয়।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজমল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিপু, জেলা যুবদলের সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সদস্য আব্দুল মুকিত মুকুল, সুজন আহমদ, বাহার উদ্দিন কোটন, এনামুল হক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা, হিরন মিয়া, জয়নাল আহমদ, আজমল আলী, রাসেল আহমদ, জয়নাল আবেদীন, জিয়াউল হক, বিদ্যুৎ আহমদ বকুল, খসরু মিয়া, হায়দার আলী, রুবেল আহমদ, রবিন আহমদ, আবু সাইদ খান, পাবেল খান, সৈয়দ  রাফি, ফারহান আহমদ, ইয়াসিন আরাফাত, রেজাউল আহমদ, আব্দুল আজিজ, আমীর আলী, লায়েক আহমদ, আপসর আহমদ, মুস্হাকিন আহমদ, বিমল নাথ, লুলু মিয়া, শাহীন আহমদ, নাসির উদ্দিন, রুহান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ধানের শীষ বাংলাদেশের শক্তি। ধানের শীষে ভোট দিলে দেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনোদিন কেউ আমাদের ভোটাধিকার হরণ করতে না পারে।

তাই আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।’

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30