- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দাঁড়িপাল্লার সমর্থনে কুশল বিনিময়
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
আমরা নির্বাচিত হলে প্রতিটি মানুষের হক বুঝিয়ে দেব : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা আল্লাহর ঘর থেকে নামাজ পড়ে বের হয়েছি।
ইসলাম আমাদের শিখিয়েছে যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে; আর যেখানেই মানুষের সেবা, সেখানেই এগিয়ে যেতে।
আমরা আপনাদের খেদমত করার জন্যেই এসেছি। আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, তাহলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেদমতের চেষ্টা করবো।
সমাজের প্রতিটি মানুষের হক তাদের বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। কারও প্রতি জুলুম করা হবে না।
তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুম্মা সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় শেষে জনসাধারণের সাথে দাঁড়িপাল্লার সমর্থনে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় একটি প্রচার মিছিল বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বন্দর পয়েন্ট প্রদক্ষিণ করে ধোপাদিঘীরপাড়স্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গণসংযোগকালে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আমরা বিশ্বাস করি, কেবল দুনিয়ার মানুষের কাছে নয়, একদিন আল্লাহর দরবারেও আমাদের জবাবদিহি করতে হবে। আমরা সেই ভয় অন্তরে রেখেই খেদমত করতে চাই। আমরা শাসক হতে চাই না, আমরা হতে চাই মানুষের খাদেম।
আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে একটি সুন্দর সমাজ গড়ি। হকের পথে, ন্যায়ের পথে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্য কবুল করুন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও লেবার পার্টির সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৭ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর