- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও সমৃদ্ধির পথে ফিরবে বাংলাদেশ : আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
গোয়াইনঘাটের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ-সমাবেশ-পথসভা
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া- শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ প্রকৃত শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে সকল ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার মানুষের জন্য নিরাপদ-ভয়হীন সমাজ বির্নিমাণ করতে চায় বিএনপি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তয়ন হলে দেশে কোন ধরণের সংকট থাকবে না।
সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্যের অসহনীয় চাপ সহ নানাবিধ সমস্যা, লাঘব করতে বিএনপি একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করছে। মানুষ বুক বেধে আছে বিএনপি ক্ষমতায় গেলে তাদের আশা-প্রত্যাশার বাস্তবায়ন করবেন আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী এলাকার গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সমাবেশ, পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী সমাবেশ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, অবহেলিত জনপদগুলোর উন্নয়নে বিএনপি সবসময়ই আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও মেগা প্রকল্পগুলোর মাধ্যমে এই অঞ্চলকে বদলে দেওয়া হবে। জনগণ পরিবর্তনের অপেক্ষায়।
শান্তিপ্রিয় মানুষ আর সংঘাত চায় না, তারা চায় উন্নয়ন ও নিরাপত্তা। বিএনপি সেই প্রত্যাশা পূরণে শতভাগ অঙ্গীকারবদ্ধ। দীর্ঘ ১৮ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে মানুষ।
পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কারণে মানুষ ভোট দিতে ভূলে গিয়েছে। এবার ভোট প্রদানের সুবর্ণ সুযোগ পেয়েছেন সর্বস্তরের মানুষ।
নিরাপত্তা দিয়ে কেন্দ্রে আনা, সুন্দর পরিবেশ নিশ্চিন্ত করা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নৈতিক দায়িত্ব।
সমাবেশ, পথসভা ও গণসংযোগে প্রার্থীর সঙ্গে ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো. দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ।
এছাড়া, আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন শাখা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


