শিরোনামঃ-

» তরুণদের কাজে লাগিয়ে প্রযুক্তি বিপ্লব করতে চায় বিএনপি : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে কাজ করবে বিএনপি

নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এখন সময় তথ্যপ্রযুক্তির।

Manual7 Ad Code

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তরুণরা দুনিয়া বদলে দিচ্ছে। এই সময়ে আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না।

সিলেটে বিপুল সংখ্যক তরুণ, যুবক রয়েছে, যাদের উদ্যম আছে, তথ্যপ্রযুক্তি খাতে কিছু করার চিন্তা আছে। কিন্তু সীমিত সুযোগ, গাইডলাইনের অভাব ও পরিকল্পনাহীনতায় এই উদ্যম কাজে লাগছে না।

ইনশা আল্লাহ, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সিলেট সহ সারাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে ঢেলে সাজাবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করবে।

প্রযুক্তি খাতে যাতে লাখো তরুণের কর্মসংস্থান হয়, সেই পরিকল্পনাও আমাদের আছে। বস্তুত প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চায় বিএনপি।

Manual3 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর শাহপরানের বাহুবলে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেটে আইটি পার্ক করার নামে একটা ভুতুড়ে স্থাপনা করা হয়েছে।

Manual7 Ad Code

বিএনপি এই আইটি পার্ককে সিলেটের তথ্যপ্রযুক্তি খাতের মূলকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠবে, হাজারো তরুণের চাকরি হবে, হাজারো তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠবে।

মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে ও ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, সিভিক্স ভয়েজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু, বাহুবল গ্রীণ ল্যান্ড জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা মেহেদী হাসান খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30