- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে লোক ঐতিহ্যের পিঠা উৎসব
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘লোক ঐতিহ্যের পিঠা উৎসব’ শিরোনামের সুর ও স্বাদের এ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২৬ খ্রি.) সকালে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও কালচারাল ক্লাবের উপদেষ্ঠা রানা এম লুৎফুর রহমান পীর।
এনইইউবি কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও সুমাইয়া তানহার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান ও প্রক্টর মোহাম্মদ শামসুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, কালচারাল ক্লাবের সভাপতি তৌফিক রহমান রাব্বি ও সেক্রেটারি সৈকত দেব শাওন প্রমুখ।
দিনব্যাপী এ পিঠা উৎসবে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
লোক ঐতিহ্যের এ পিঠা উৎসবে ২৫টি স্টলে শিক্ষার্থীরা পিঠার পসরা সাজায়।
স্টলগুলো হলো পিঠাকুঞ্জ, পিঠার হাঁড়ি, কাবসা, পিঠা কথন, দি মিষ্টি টেবিল, ইওর কেক টেবিল, পিঠা নাকি ভেলপুরি, ঐতিহ্য ১৪৩২, পিঠা জোন, আইসবার্গ, গ্রাফটি ট্রেন্ডস, হেনা এলিগেন্স,আইন পিঠাঘর, হেনা স্টেশন, সুমাইয়া’স আর্ট, তানহা’স কর্ণার ইত্যাদি।
আমাদের লোক ঐতিহ্যের পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, শামুক পিঠা, মালপুয়া, নকশী পিঠা, বকফুল, বরফি, মমজ, দুধপুলি ও নারকেলচপসহ নানা বাহারী পিঠা উৎসবে স্থান পায়।
পিঠা উৎসবের টাইটেল স্পনসর ফ্লাইওভার এডুকেশন, গোল্ড স্পনসর কাবসা রেস্টুরেন্ট, ডেজার্ট পার্টনার আইসবার্গ সিলেট।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, দীনহীন সুমন, সঞ্জয়, জিৎ, পূজা, সুমিতা, পিয়াস ও এনইইউবি কালচারাল ক্লাবের সদস্যরা।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৮ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর