- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» মানুষের পাশে দাঁড়াতে ও ন্যায়ের পথে সমাজ গড়তেই প্রস্তুত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
নির্বাচনী প্রচারণার চেনা স্লোগান আর আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আবারও মাঠে নামলেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাদ যোহর নগরীর মেন্দিবাগ পয়েন্ট এবং ২৪ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও সাদিপুর এলাকায় গণসংযোগকালে তার কার্যক্রমে মানবিকতা ও আন্তরিকতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষ, দোকানি, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে থেমে থেমে কথা বলেন তিনি।
শুধু ভোটের অনুরোধ নয়-মানুষের অভাব, অভিযোগ ও প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন।
অনেকেই বলেন, এই প্রথম কোন প্রার্থী তাদের কাছে এসে এমন আপন ভঙ্গিতে কথা বলছেন।
গণসংযোগকালে মাহমুদুল হাসান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, এটা মানুষের সেবা করার মাধ্যম।
দায়িত্ব নিতে, মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়ের পথে সমাজ গড়তেই আমরা প্রস্তুত।
আপনারা বিশ্বাস রাখলে ইনশাআল্লাহ কথা নয়, কাজ দিয়েই তার প্রমাণ দেব।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মানুষের আগ্রহ প্রার্থীকে ঘিরে বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলার এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে প্রতিটি মানুষের কাছে সেবার রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া যায়।
এই সংবাদটি পড়া হয়েছে ৯০ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর