- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» লন্ডন বিএনপি নেতা ইসরাইলের নেতৃত্বে ধানের শীষের গনসংযোগ
প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এম.এ. মালিকের সমর্থনে লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাইল এর নেতৃত্বে নির্বাচনী গনসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় দক্ষিণ সুরমার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন লন্ডন বিএনপির এই নেতা।
প্রচারনা চলাকালীন ৮নং ওয়ার্ডে লালারগাঁওয়ে সাবেক ছাত্রনেতা আমির মিয়ার বাড়িতে পথসভায় যোগ দেন নেতৃবৃন্দ।
সভায় বিশিষ্ট মুরুব্বি ইলিয়াস খানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা সুজন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেতলী আহমদপুরের কৃতিসন্তান লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাঈল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি মো. জামাল খান, বিএনপি নেতা মো. রুনু মিয়া, মুজিব আহমদ, দুলু মিয়া, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহ্বায়ক ও তেতলী ইউনিয়নের সাধারন সম্পাদক সাংবাদিক জাহেদ আহমদ, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান, জেলা ছাত্রদল নেতা শাহরিয়ার আহমদ তাসিন, যুবদল নেতা আব্দুল গফফার দিলু, জিয়া মঞ্চ নেতা তাহিদ আহমদ, নাবিল আহমদ, সাজন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডন বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাইল বলেন, দীর্ঘদিন পরে জনগন তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছে।
তাই ভোটদিনকে সামনে রেখে মানুষের মধ্যে আনন্দ উৎসাহ বিরাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সিলেট-৩ আসনে মালিক সাহেবের ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
এ জন্য ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে সকলকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


