- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» কালাগুল মোকামবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২৬ | বুধবার
দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বঞ্চিত সিলেটের উন্নয়নের সুযোগ দিন : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। যার কারণে সারাদেশের ন্যায় সিলেটও উন্নয়নবঞ্চিত হয়েছে।
মানুষজন তাদের প্রাত্যহিক সমস্যার সমাধান বারবার চেয়েও পাননি।
সিলেটের সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রাস্তা, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, গ্যাস ও নদী তীরবর্তী এলাকায় নদীভাঙ্গনের সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো।
তিনি বুধবার (২৮ জানুয়ারি) রাতে সিলেট সদর উপজেলার কালাগুল মুকামবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, সড়ক, রেল, নদী ও আকাশপথে যোগাযোগ সমস্যার কারণে আমরা ঢাকা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি।
১১ দলীয় জোট যদি ক্ষমতায় যেতে পারে এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমুল পরিবর্তনে মাষ্টার প্ল্যান নিয়ে কাজ করবো।
বর্তমান রেললাইনকে পরিবর্তন করে ডাবল রেললাইন করবো, যাতে ৩ থেকে ৪ ঘণ্টায় ঢাকায় যাওয়া-আসা যায়।
এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যোগ নেয়া হবে। মানুষ যাতে সকালে সিলেট থেকে ঢাকা গিয়ে কাজ করে আবার বিকেলে ফিরে আসতে পারে।
সিলেট এয়ারপোর্টে যাতে প্রবাসীরা সমস্যায় না পড়েন, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিবো।
সিলেটের ৬ লেনের রাস্তা মুলা ঝুলিয়ে রাখা হয়েছে, এই রাস্তা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনে সিলেটবাসীকে নিয়ে মাঠে নামবো। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বঞ্চিত সিলেটের উন্নয়ন করার সুযোগ দিন।
সমাজসেবী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও খাদিমনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালক নাজিম উদ্দীন ইমরান, ৭ ও ৮নং ওয়ার্ড নির্বাচন কমিটির সভাপতি দিলওয়ার মিয়া ও সেক্রেটারী উমর মিয়া প্রমুখ।
পথসভায় বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৮০ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর