- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» ১৪নং ওয়ার্ড মহিলা দল ও নাগরিক কমিটির মতবিনিময় সভা
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২৬ | বুধবার
নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য : খন্দকার আব্দুল মুক্তাদির
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) নগরীর ১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিমের সার্বিক তত্ত্বাধানে এবং ১৪নং ওয়ার্ড মহিলা দল ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তাদির বলেন, তৃণমূল ও গ্রামীণ শ্রমজীবী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে বিশেষ সহায়তা দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, প্রত্যেক গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যাতে মা ও শিশুদের সামান্য অসুস্থতায় দূরে হাসপাতালে ছুটতে না হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘পল্লি চিকিৎসক’ ব্যবস্থার আদলে এই সেবা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারী ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।
আইনের কোনো ফাঁকফোকর দিয়ে যাতে অপরাধীরা পার না পায়, সেদিকে কঠোর নজর রাখা হবে। বিএনপি নারীদের ঘরে আটকে রাখায় বিশ্বাসী নয়, বরং কর্মক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করতে চায়।
১৪নং ওয়ার্ড বিএনপির মহিলা আহ্বায়ক রাজিয়া সুলতানা সাবানার সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুমের পরিচালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম, সিলেট ওমেন্স চেম্বার এন্ড কমার্সের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেন্টার কমিটি, ছড়ারপাড় কমিটি ও নাগরিক কমিটির আহ্বায়ক আলী আশরাফ চৌধুরী খালেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান জনি, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তানিম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, সাবেক ছাত্রনেতা ইসতিয়ার হোসেন আরাফাত, নিহির মিয়া, জাহাঙ্গীর খাঁন, কয়েছ বক্স, রেবা আক্তার প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো. উসমান রব্বানী।
মতবিনিময় সভায় ১৪নং ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ এবং নাগরিক কমিটির সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


