শিরোনামঃ-

» বালাগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালিকা হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালাগঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বালিকা (অনূর্ধ্ব-১৬) হকি প্রতিযোগিতা ২০২৬’।

Manual3 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত ফাইনাল খেলায় তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তারা শক্তিশালী কুশিয়ারা একাডেমি নারী হকি দল-কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বালাগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক।

এছাড়াও অনুষ্ঠানে হকি কোচ মো. মুন্না, ক্রীড়া সংগঠক মাহমদ আলীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তৃণমূল পর্যায়ে নারী হকি বিকাশে জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন।

Manual3 Ad Code

তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের খোলোয়াড় উঠে আসবে।

Manual2 Ad Code

পরিশেষে উপস্থিত দর্শকরা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031