- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» গোলাপগগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষের ‘ঢেউ’
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারজুড়ে ধানের শীষ প্রতীকের যেন ঢেউ উঠেছে।
প্রতীক বরাদ্দের পরদিন থেকেই বিএনপির প্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন টিমে ভাগ হয়ে প্রতিটি গ্রাম ও ছোট-বড় বাজারে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ করছেন।
এছাড়া প্রতিদিন অন্তত ৭/৮টি উঠানবৈঠক ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে।
শিডিউল অনুযায়ী এসব কর্মসূচি ও বৈঠক-সভায় উপস্থিত হয়ে জনসাধারণের সামনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ও পরিকল্পনা তুলে ধরছেন, সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এরই ধারবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ জোহর বিয়ানীবাজার পৌরশহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যাক্রমে অংশ নেন তিনি।
এসময় ব্যবসায়ী-শ্রমিক সহ সাধারণ ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের দৃঢ় আশা ব্যক্ত করেন।
এর আগে এমরান আহমদ চৌধুরী পক্ষে বিয়ানীবাজার সদর ও লাউতা ইউনিয়নে গণসংযোগ করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, হাসনাত জামিল, জাকারিয়া আহমদ ও সুহেল আহমদ, পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, নুরুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রলের সহ-সাংগঠনিক আক্তার হোসেন লিমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি এনামুল আহমদ প্রমুখ।
গণসংযোগকালে ভোটাররা মন্তব্য করেন, এর আগে এতো সহজভাবে অন্য কোনো দলের প্রার্থীদের গ্রহণ করেননি তারা।
এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে আপন করে নিয়েছেন- যা একজন প্রকৃত ও যোগ্য প্রার্থীর গুণ।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


