শিরোনামঃ-

» গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী আইন বাতিলে মই মার্কায় ভোট দিন : প্রণব জ্যোতি পাল

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল অদ্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে আদালত পাড়া, সিটি সুপার মার্কেট, বক্ষময়ী মার্কেট এলাকায় গণসংযোগ করেন।

Manual1 Ad Code

গণসংযোগ কালে প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,বাসদ নেতা প্রিতম রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সৈকত আহমদ, হোসেন আহমদ, রাছেল মিয়া, শফিকুল ইসলাম কাজল প্রমূখ।

গণসংযোগ কালে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, বিগত সময়ে যারাই ক্ষমতায় ছিল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিশেষ ক্ষমতা আইনসহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী আইন প্রবর্তন করেছিল।

Manual7 Ad Code

বিচার বিভাগের স্বাধীনতাকে শাসকগোষ্ঠী বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করেছিল।

Manual5 Ad Code

প্রণব জ্যোতি পাল বিশেষ ক্ষমতা আইন সহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিপন্থী আইন বাতিলে মই মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30