- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
» খন্দকার মুক্তাদিরের গণসংযোগ রূপ নিল বিশাল গণমিছিলে
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পূর্বঘোষিত কর্মসূচি গণসংযোগ সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় থেকে শুরু হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার এই কর্মসূচির শুরুর আগেই ঢল নামলো জনতার। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই গণসংযোগ কর্মসূচি রূপ নেয় বিশাল গণমিছিলে।
বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
পাঠানটুলা থেকে মসজিদ গলি, মোহনা আবাসিক এলাকা, লন্ডনী রোড, সুবিদবাজার, হাজীপাড়া, বনকলাপাড়া, পীরমহল্লা, খাসদবীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান নানা বয়সী মহিলারা।
খন্দকার মুক্তাদির তাদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার এসব মহিলা তাঁকে জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ তারা ভোট দিতে পারেননি।
এবার ধানের শীষে ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধানের শীষ বিজয়ী হলে উন্নয়ন বঞ্চিত সিলেটের মানুষের জন্য কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগ থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুঃশাসন থেকে মুক্ত জনতা এখন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। তাদের যে ভোটাধিকার, সেটা তারা ফিরে পেয়ে আনন্দিত।
এই আনন্দ আমরা প্রতিমুহুর্তে অনুভব করছি। একইসঙ্গে বিগত দিনে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষ তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাচ্ছেন।
ইনশা আল্লাহ, মানুষের যে প্রত্যাশা, সামনের নির্বাচনে গণমানুষের দল বিএনপি নির্বাচিত হয়ে সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করবে।
মিছিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজিব, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি নেতা নেহার রঞ্জন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুর রকিব তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ এবং সকল শ্রেণি-পেশার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার
সর্বশেষ খবর
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর