শিরোনামঃ-

» রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় সদর দপ্তর থেকে প্রাপ্ত শীতবস্ত্রের আওতায় ৫০০জন শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual3 Ad Code

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সূচনা করেন সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।

Manual8 Ad Code

এসময় তিনি বলেন, শীত মৌসুমে সমাজের প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখে পড়ে এবং তাদের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, মানবিক সহায়তা কোনো অনুগ্রহ নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব এবং সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Manual6 Ad Code

ভবিষ্যতেও যেকোন দুর্যোগ ও সংকটে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উক্ত বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ইউনিট সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, কামরুজ্জামান দিপু, আবু সাইদ ইব্রাহিম, পারভেজ আহমদ, জাহেদ আহমদ তালুকদার, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব রেডক্রিসেন্ট চৌধুরী লাবিব, মিনহাজুর রহমান, রাসেল আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30