- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» কথায় নয়, আমি কাজ দিয়েই প্রমাণ দেবো : হাফেজ মাওলানা মাহমুদুল হাসান
প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) এর গণসংযোগ ও লিফলেট প্রচারণা করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী সিলেট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।
এর অংশ হিসেবে সিলেট সদর ৭নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা এবং সিলেট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, জালালাবাদ থানা এলাকার মাসুদগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়।
গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট বিতরণ করেন। বাজার ও আশপাশের এলাকায় উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় তিনি বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটকে সাজাতে, গড়তে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মাঠে নেমেছি। আপনারা পাশে থাকলে ইনশা আল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীলবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জানান, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সিলেট-১ আসনের বিভিন্ন এলাকা, বাজার ও জনবসতিতে নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।
এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর