- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» অনুমতি ছাড়া অন্য সংগঠনের কমিটিতে অন্তর্ভুক্তি; ব্যাখ্যা চেয়েছে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি
প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী কাউন্সিলের সম্মানিত সদস্য ও কার্যকরী পরিষদের স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আকরাম খান বাপ্পিকে সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তির পূর্বানুমতি ব্যতীত “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” নামক একটি সংগঠনের কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে-যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কার্যক্রম অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
এটি একটি সামাজিক সংগঠনের দায়িত্বশীলতা ও নৈতিকতার পরিপন্থী এবং সামাজিক সংগঠনের অবক্ষয়েরই পরিচয় বহন করে।
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি কোনোভাবেই একটি সামাজিক সংগঠন থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশা করে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কাউন্সিলের কোন সদস্য অন্য কোন সামাজিক সংগঠনের কোন ধরনের কমিটিতে অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। এই সুস্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সংগঠনের এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।
এ প্রেক্ষিতে “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” নামক সংগঠন কেন এবং কোন যুক্তিতে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির নির্বাহী কাউন্সিলের সদস্য আকরাম খান বাপ্পির নাম তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছে- সে বিষয়ে যথাযথ ও সন্তোষজনক ব্যাখ্যা দাবি করা হয়।
বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করা না হলে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি তাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো ধরনের সাংগঠনিক পদক্ষেপ গ্রহণে বাধ্য থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৯ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর