শিরোনামঃ-

» স্বপ্নের সিলেট গড়তেই মাঠে নেমেছি : হাফেজ মাওলানা মাহমুদুল হাসান

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) নির্বাচনী প্রচারণা করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সিলেট সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়।

Manual5 Ad Code

গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

এসময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

Manual8 Ad Code

প্রচারণাকালে তিনি বলেন, “সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং মানুষের অধিকার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছে।

গণসংযোগে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Manual7 Ad Code

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও দলীয় কর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের পূর্ব পর্যন্ত সিলেট-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি চালানো হবে। যাতে জনগণের কাছে হাতপাখা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30