শিরোনামঃ-

» বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা ডালারপার এলাকায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) গ্রেটার সিলেট কমিউনিটি যুক্তরাজ্য-উত্তর অঞ্চল এবং সংগঠনের সিনিয়র অ্যাডভাইজার ও ফাউন্ডেশন মেম্বার ফয়জুর রহমান চৌধুরীর যৌথ আয়োজনে এই মানবিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী এমবিবিএস (লন্ডন), এমএসসি (লন্ডন), এমআরসিএস (ইউকে), পিজিসার্ট (অক্সোন) দিনমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা. রাজবীর আহমেদ এমবিবিএস, এমএসসি (রেসপিরেটরি মেডিসিন), এফসিপিএস (এফপি), এমআরসিপি (লন্ডন)।
এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার (অপথালমোলজি) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচএমও ডা. তৌহিদা চৌধুরী এমবিবিএস, পিজিটি (চক্ষু), সিএমইউ, ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)।
মেডিকেল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া রোগীদের মধ্যে প্রয়োজনীয় ফ্রি ওষুধও বিতরণ করা হয়।
এই সময় বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব।
ফিলিস্তিনের গাজাসহ দেশের ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি।”
যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমে যায়।
সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো নিয়মিত স্বাস্থ্য সচেতনতা। সকলকে আমি স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।”
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার ডা. রাজবীর আহমেদ বলেন, “প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর উদ্যোগ।”
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সেবা নয়, বরং স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সহমর্মিতার প্রতীক হিসেবে স্থানীয় মানুষের মনে জায়গা করে নিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930