শিরোনামঃ-

» সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘বইয়ের পাতা’র বই উৎসব সম্পন্ন

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

শিক্ষার্থীদের ডিজিটাল আসক্তির পরিবর্তে বইমুখী করতে হবে :  প্রফেসর ড. মো. তাজ উদ্দিন

নিউজ ডেস্কঃ
ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন বলেন, বর্তমান প্রজন্মের চারিত্রিক গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বেরিয়ে এসে বইয়ের পাতায় মনোনিবেশ করতে হবে।

আজকের শিক্ষার্থীরাই আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে। তাদেরকে মেধাবী ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে বইমুখী করতে এই ধরণের উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করে।

তিনি শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ ইউনিভার্স্যাল কলেজে ‘বইয়ের পাতা’ আয়োজিত চতুর্থ সিরাত অলিম্পিয়াড-এর বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বইয়ের পাতার এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ‘বইয়ের পাতা’ আয়োজিত চতুর্থ সিরাত অলিম্পিয়াড-এর বই উৎসব সম্পন্ন হয়।

Manual3 Ad Code

বইয়ের পাতার পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে এবং মাআজ বিন মঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী স্কলার ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইয়ের পাতা’র পরিচালক সাঈদ আহমদ, আবু বকর সিদ্দিক, শামীম পাটোয়ারি, আবু রাইয়্যান সায়েম, রায়হান ওয়াহিদ ও জূবায়ের আহমদ ।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

বই বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মেধাযাচাইয়ে এক আকর্ষণীয় কুইজ কনটেস্ট অনুষ্ঠিত হয়।

কুইজ বিজয়ীদের মাঝে পরিবেশ বান্ধব পুরস্কার হিসেবে ‘গাছের চারা’ ও বই উপহার প্রদান করা হয়। যা উপস্থিত সবার নজর কেড়েছে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031