শিরোনামঃ-

» সিলেট সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পূজা পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পূজামণ্ডপে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তরা বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেন।

Manual8 Ad Code

এসময় পূজামন্ডপ পরিদর্শন করেন, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম শর্মা, কোহেলী রানী রায়, নেপুর চন্দ্র পাল, অরুন কান্তি সরকার, দেবশ্রী দাস, সুপ্রতিম রায়, সমীরণ দাস, সাগরিক গুপ্তা, মোহিত লাল সরকার, পূর্ণিমা রানী দাশ তালুকদার, অলকা দাশ, মাধবী দাস, শ্রাবনী দাস সুইটি, সেতু কুন্ডু, প্রবণ কুমার দাস প্রমুখ।

Manual5 Ad Code

দিনব্যাপী এ আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930